ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আরব আমিরাতে খেলার অনুমতি পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক:: এখনও সাকিব আল হাসানের বাম হাতের আঙুলের ইনজুরি পুরোপুরি ঠিক হয়নি। এর পরও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টেন লিগে খেলার অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব। তবে বিসিবি তাঁকে অনুমতি দেয়নি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রে এ বিষয়টি জানা গেছে।

আঙ্গুলের ব্যাথার কারণে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। পরে তিনি দেশে ফিরে এসেই ডাক্তারের কাছে যাওয়ার পর দেখেন আঙ্গুলে সংক্রমণ হয়ে গেছে। ডাক্তাররা অস্ত্রোপচার করে সেই আঙ্গুল থেকে পুঁজ বের করেন।

সেই সময় সাকিব নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘আরেকটু হলে সংক্রমণ হাঁড়ে চলে যেতো এবং তার হাত চিরতরে নষ্ট হয়ে যেতো। তবুও যে অবস্থা আছে, সেখান থেকে মাঠে ফিরে আসতে অন্তত তিন মাস সময় লাগবে।’

এরপরে আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান সাকিব। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ‘তার হাতের কনিষ্ঠা আঙ্গুল আর কখনও পুরোপুরি ঠিক হবে না। তবে খেলার মত অবস্থায় এনে দিতে পারবেন ডাক্তাররা।’

সেখানে আঙুলের সংক্রমণের চিকিৎসা শেষে গত সপ্তাহে দেশে ফিরেন সাকিব।আসার পর বিমানবন্দরেই সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, বিশেষজ্ঞরা তাঁকে জানান, তাঁর আঙুলের ইনফেকশন ভালোর দিকে। মাস তিনেকের মধ্যেই মাঠে নামতে পারবেন তিনি। তখন ব্যথা অনুভূত হলেই কেবল ছুরি-কাঁচির নিচে যেতে হবে, অন্যথায় নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আরব আমিরাতে খেলার অনুমতি পেলেন না সাকিব

আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮