ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

আমাকে ‘জিরো’ করতে বলেছিল সালমান : শাহরুখ

বিনোদন ডেস্ক:: শাহরুখ খান ও সালমান খান। দুই খানই দীর্ঘ দিনের বন্ধু। ২০০৮ সালে তাদের একবার খুব ঝামেলা হয়েছিল। তবে তার পরে বহুবার বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখা গেছে। শেষে ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়ের সময়ে দু`জনের মধ্যে ঝামেলা মিটে যায়।দু`জনে এক সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘করণ অর্জুন’ প্রভৃতি। সেই সালমানের প্রশংসায় এবার শাহরুখ।

এক বছরের অপেক্ষা শেষে ‘জিরো’র ট্রেলার প্রকাশ করেছেন শাহরুখ খান। ইতিমধ্যে ট্রেলার ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শাহরুখ খানসহ এ সিনেমাতে দেখা যাবে সালমান খানকেও।

‘জিরো’ সিনেমাতে সালমানের একটি ক্যামিও চরিত্র রয়েছে। এর আগে ঈদ স্পেশ্যাল ট্রেলারে তাকে এক ঝলক দেখা গিয়েছিল।নতুন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শাহরুখ জানান, ‘আনন্দ এল রাই যে অনেককে বলেছিলেন তা নয়, সালমান আমাকে ফোন করে বলেছিল এই সিনেমাটি করো।’

শাহরুখ বলেন, ‘এই কারণেই সে (সালমান) ওই গানটা করেছিল। সে (সালমান) এই সিনেমার একটা অংশ হয়ে থাকতে চেয়েছিল।’

মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে শাহরুখ ক্রমাগত সালমানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সালমান একজন অসামান্য মানুষ। সালমান নিজে এসে বলেছিল আমি এই সিনেমার একটা অংশ হয়ে থাকতে চাই। ও (সালমান) খুবই ব্যক্তিত্বপূর্ণ।’

সূত্র : এনডিটিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

আমাকে ‘জিরো’ করতে বলেছিল সালমান : শাহরুখ

আপডেট সময় : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮