ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আইপিএলে সর্বোচ্চ নিলাম দরে থাকছেন যেসব ক্রিকেটার!

স্পোর্টস আপডেট ডেস্ক – আগামী এপ্রিলেই বসছে ফ্র্যঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দশম আসর। এর আগে চলতি মাসের ২০ তারিখে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

এবারের নিলামের জন্য ৭৯৯ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৭ জন ক্রিকেটারের বেস প্রাইস (নিলাম শুরুর সর্বনিম্ন মূল্য) সর্বোচ্চ ২ কোটি রুটি নির্ধারণ করা হয়েছে।

‌এই ৭ জনের সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ ৩ ক্রিকেটার হলো ইংল্যান্ডের। তারা হলেন- বেন স্টোকস, ক্রিস ওকস এবং এউইন মরগ্যান। এছাড়া এই তালিকায় আরো আছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা, অস্ট্রেলিয়ান সাবেক পেসার মিচেল জনসন, শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

এরপরের ব্র্যাকেটে অর্থাৎ দেড় কোটি রুপি বেস প্রাইস নিয়ে নিলাম শুরু করবেন ট্রেন্ট বোল্ট, ব্র্যাড হ্যাডিন, ন্যাথান লিঁও, জনি বেয়ারস্টো, কেইল এ্যাবট ও জেসন হোল্ডার।

বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি এই বছরই শেষ হয়ে যাচ্ছে। ২০১৮ সালের মেগা নিলামকে সামনে রেখে অনেক ক্রিকেটারের ওপরই খড়গ নেমে আসবে বলে এখন থেকেই ইঙ্গিত পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আইপিএলে সর্বোচ্চ নিলাম দরে থাকছেন যেসব ক্রিকেটার!

আপডেট সময় : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭