ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আইপিএলে কুলির ছেলের দাম ৩ কোটি

আইপিএলে কুলির ছেলের দাম ৩ কোটি

স্পোর্টস ডেস্কঃ থাঙ্গারাসু নটরাজের বাবা একজন কুলি। তার মা রাস্তার পাশে একটি ছোট্ট দোকান চালান। পাঁচ সন্তানের মধ্যে একমাত্র নটরাজ ছোটবেলা থেকেই ক্রিকেটে আসক্ত হয়ে পড়েন। দ্য হিন্দুর করা প্রতিবেদন অনুযায়ী নটরাজ প্রায় ২০ বছর বয়স পর্যন্ত টেনিস বল দিয়েই ক্রিকেট খেলেছেন। এমনকী ক্রিকেটের আসল মাঠ কেমন হয় সেটাও কখনো নিজ চোখে দেখেনি। সে কারণেই আইপিএলে তার অন্তর্ভূক্তি সবাইকে বিস্মিত করেছে।

ছেলেটি এক মুহূর্তেই কোটিপতি বনে গেলেন। আইপিএলের দশম আসরের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব ৩ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে থাঙ্গারাসু নটরাজকে। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১০ লাখ রূপি। সেখান থেকে শেষ পর্যন্ত তাকে ৩ কোটি রূপিতে দলে নেয় পাঞ্জাব।

তবে মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি সবার নজর কেড়েছেন। ২০১০-১১ সালে তিনি চেন্নাইতে চলে যান। সেখানে তিনি জলি রোভার্সের হয়ে খেলার সুযোগ পান। সেখানে রবীচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়ের মতো খেলোয়াড়রা আসতেন। কিন্তু নটরাজের জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল বছর। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনি দিঙ্গিগুল ড্রাগনসের হয়ে খেলার সুযোগ পান। সেখানে খেলার সময়ই তিনি আইপিএলের ফ্র্যাঞ্জাইজিদের নজরে আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আইপিএলে কুলির ছেলের দাম ৩ কোটি

আপডেট সময় : ০৮:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭