ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

অসুস্থ চামেলীর পাশে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রমীলা দলের ক্রিকেটার চামেলী খাতুনের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। পর্যাপ্ত অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ২৯ বছর বয়সী প্রমীলা ক্রিকেটারের। সর্বস্তরের মানুষকে সহায়তা করার অনুরোধও জানান চামেলী খাতুন।

রাজশাহীড় দরগাপাড়ায় চামেলী খাতুনের বাড়ি। এক সময় ছিলেন সালমা খাতুন-পান্না ঘোষদের সতীর্থ। ২০১১ সাল পর্যন্ত ক্রিকেটে সক্রিয় ছিলেন চামেলী খাতুন। অসুস্থতার কারণে ধীরে ধীরে ছাড়তে হয়েছে ক্রিকেট। ২০১১ সালের নভেম্বরে সর্বশেষ জাতীয় প্রমীলা দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

তার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তার সাথে যোগাযোগ করেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। চামেলী খাতুন জানান, ‘একটু আগে সাকিব আল হাসান ফোন দিল, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মোস্তাফিজুর রহমান আমার সাথে কথা বলেননি। তিনি অন্য একজনকে দিয়ে কথা বলেছেন। তিনিও সাহায্য করবেন বলেছেন। তাদের ধন্যবাদ। এছাড়া ফাহিম স্যারকেও ধন্যবাদ। তিনিও পাশে দাঁড়িয়েছেন।’

চিকিৎসকরা চামেলীকে দ্রুত দেশের বাইরে সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সমাজের সকলের কাছে তার চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়েছেন। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। চামেলীকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

অসুস্থ চামেলীর পাশে সাকিব-মোস্তাফিজ

আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮