ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অজিদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির কোনোটাতেই জয়ের দেখা পেল না অস্ট্রেলিয়া।টেস্টে সিরিজ হাতছাড়া করার পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো অজিরা।রোববার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩৩ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

দুবাইতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে হাফ-সেঞ্চুরি করেন বাবর আজম।দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে ফারহানের ব্যাট থেকে।হাফিজ করেন ৩২ রান।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। হাসান আলী আর শাদাব খানের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় অতিথিরা। দলের হয়ে ২০ রান করতে পেরেছিলেন অ্যালেক্স ক্যারি। আর ২০ পেরিয়ে ২১ রান করতে পেরেছেন মার্শ। বাকিরা সবাই ২০-এর ঘর পার হবার আগেই সাজঘরে ফেরেন।

পাকিস্তানের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাদাব খান। তিন ম্যাচ দুই ফিফটিতে সিরিজ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

অজিদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

আপডেট সময় : ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮