ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

টস জিতে ব্যাটিং করছে ভারত

স্পোর্টস ডেস্ক:: পুণে টেস্টে মহা বিপর্যয়ের পর ভারতীয়দের মুখবন্ধ। ধারণা করা হচ্ছিল, পুণে টেস্টের অভিজ্ঞতা নিয়ে ব্যাঙ্গালুরুতে উইকেটের চরিত্র পাল্টে দেবে ভারত। সে যাই হোক, বিরাট কোহলিদের ফেভারেই যে উইকেট থাকবে, তাতে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। কারণ, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক কোহলি।

এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ব্যাট করছেন চেতেশ্বর পূজার (১) এবং লোকেশ রাহুল (২৫) রান নিয়ে। ব্যাট করতে নামার পর দলীয় ১১ রানেই মুকুন্দের উইকেট হারায় ভারত। মিচেল স্টার্কের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

পুণে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারত করেছিলো মাত্র ২১২ রান। দুঃস্বপ্নের ওই ২১২ রান এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয়দের। যে কারণে ব্যাঙ্গালুরু টেস্টে একজন ব্যাটসম্যান বাড়িয়ে নিয়েই মাঠে নেমেছে কোহলিরা।

তাছাড়া ওপেনার মুরালি বিজয় ছিল ইনজুরড। তার পরিবর্তে দলে ঢুকেছেন তামিল নাড়ুর ওপেনার অভিনব মুকুন্দ। ২০১১ সালের পর এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন মুকুন্দ। অফ স্পিনার জয়ন্ত যাদবকে বসিয়ে দলে নেয়া হয়েছে করুণ নায়ারকে। যিনি তার সর্বশেষ টেস্ট ম্যাচটিতে হাঁকিয়েছিলেন দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি। যদিও এরপর দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। এবার আবারও নায়ারকে ফেরানো হয়েছে।

অপরদিকে অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই। পুণে টেস্টের বিজয়ী দলের ওপরই আস্থা রেখেছে অসি টিম ম্যানেজমেন্ট। অসি অধিনায়ক স্টিভেন স্মিথ আশা করছেন, ব্যাঙ্গালুরুতে তার পেসাররাই হবে যথেষ্ট।

ভারতীয় একাদশ :
লোকেশ রাহুল, অভিনব মুকুন্দ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেষ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন মার্শ, পিটার হ্যান্ডসকব, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, স্টিভেন ও’কিফ, নাথান লায়ন, জস হ্যাজলউড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

টস জিতে ব্যাটিং করছে ভারত

আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭