ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মানবিক মেসি

সময়ের অন্যতম সেরা ফুটবলার। তার ফুটবলীয় কারিশমায় মুগ্ধ গোটা দুনিয়া। বল পায়ে যা করতে পারেন; তা অজানা নয় কারোরই। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার প্রাণভোমরা তিনি। আর কেউ নন; পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের বাইরেও তো একটা জীবন আছে। যে জীবনে মেসি অনেক বেশি শান্ত-শিষ্ট; আবার মানবিকও।

চলতি বছরের শুরুতেই মানবিকতার পরিচয় দিয়েছিলেন মেসি। বার্সেলোনার নেন্স  হাসপাতালে অসুস্থ শিশুদের সঙ্গে সময় কাটাতে যান লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজও। শিশুদের মধ্যে একজন ছিল কাপদেভিয়ার ছেলে। শিরদাঁড়ার সমস্যায় যে ভর্তি। প্রায় আধাঘণ্টা জুনিয়র কাপদেভিয়ার সঙ্গে কাটান মেসি।

এর আগে গত বছরের জুনে মেসি একটি মানহানির মামলায় জিতেছিলেন। সেই সুবাদে পান প্রায় ৬৫ হাজার ইউরো। টাকার অঙ্কটা অবশ্য মেসির মতো তারকার জন্য বড় কিছু নয়। তবে সেটুকু দিয়েই করলেন ভিন্ন কিছু। পুরোটাই দিয়ে দিলেন দাতব্য কর্মকাণ্ডে।

এবার হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন মেসি। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৩ হাজার ডোজ মেডিসিন দিলেন দাতব্য হাসপাতালে। তার দাতব্য ফাউন্ডেশন থেকেই দিয়েছেন এই অর্থ।

এর মধ্যে এক হাজার ডোজ মেডিসিন যাবে আর্জেন্টিনায়। বাকি ২ হাজার ডোজ যাবে বিশ্বের অন্যান্য স্থানে। মেসি বলেন, ‘বিশ্বকে ভালো অবস্থানে নিয়ে যেতে আরেকটি পদক্ষেপ। আমার ফাউন্ডেশনের লক্ষ্য অনুসরণ করেই এগোচ্ছি। এই ভাইরাসের (হেপাটাইটিস ‘সি’) বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। সঙ্গত কারণেই আক্রান্তদের পাশে দাঁড়ালাম।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মানবিক মেসি

আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭