ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

স্বামীর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:: দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ের পর বেশ কিছুদিন বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। তবে আবারো রুপালি পর্দায় ফিরছেন শ্রাবন্তী। আর এই পত্যাবর্তনে বড় চমক হল স্বামী কৃষ ব্রজের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন মিষ্টি নায়িকা।

‘এসকে মুভিজ’এর পরের ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার স্বামী কৃষ ব্রজের অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।

ত্রিকোণ প্রেমের এই গল্পে শ্রাবন্তী এবং কৃষ ছাড়া আরও এক অভিনেতার অভিনয় করার কথা রয়েছে। তবে সেই নায়কের ব্যাপারে মুখে খুলেনি ‘এসকে মুভিজ’। তবে সূত্রের খবর, ছবিতে সোহম চক্রবর্তী অভিনয় করতে পারেন। কেননা কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় খবর বের হয়, ‘এসকে মুভিজ’র সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন সোহম।

জানা যাচ্ছে, ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হবে লন্ডনে। শ্রাবন্তীর চরিত্রের নাম অরুণিমা। যে একজন উঠতি মডেল। পিকুর (ছবির আরেক নায়ক) সঙ্গে অরুণিমার প্রেম দীর্ঘদিনের। হঠাৎ অরুণিমার জীবনে অরুণোদয়ের (কৃষ) এনট্রি। আর তাতেই এলোমেলো হয়ে যায় অরুণিমার জীবনের সব হিসেব।

শ্রাবন্তী বলেন, ‘‘বাস্তব জীবনের জুটিরা যখন বড় পর্দায় একসঙ্গে কাজ করেন, তখন সেই প্রজেক্ট নিয়ে দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। আমিও খুব এক্সাইটেড প্রজেক্টটা নিয়ে। গল্পে একটা থ্রিল রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম ছবি আগে হয়নি।’’

বড় পরদায় এটাই কৃষের প্রথম কাজ। অভিনয়ের ক্ষেত্রে কোনও টিপস দিচ্ছেন কিনা এমন প্রশ্নে শ্রাবন্তীর উত্তর, ‘‘অভিনয় ব্যাপারটা শেখানো যায় না। ওটা ভিতরে থাকতে হয়। যাই হোক, ওর সঙ্গে অভিনয়ের ব্যাপারে নানা রকম আলোচনা করছি। জয়দীপদা’ও গাইড করছেন। আশা করি কাজটা ভালই হবে।’’

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘কৃষের একটা স্ট্রং মডেলিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। যেটা নায়কদের ক্ষেত্রে টালিগঞ্জে সচরাচর পাওয়া যায় না। ওর মধ্যে একটা অদ্ভুত অ্যাটিটিউডও রয়েছে। সেটাকেই পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম। সেই কারণেই কৃষকে কাস্ট করা।’’

জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শ্যুটিং শুরুর কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

স্বামীর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন শ্রাবন্তী

আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭