ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

জিডির পর প্রবাসীর বিরুদ্ধে এবার মামলা করলেন শাওন

বিনোদন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে এবার ধানমণ্ডি থানায় মামলা করলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় রোববার দুপুরে মামলা করেন তিনি।

এর আগে একই ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছিলেন মেহের আফরোজ শাওন।

এ বিষয়ে শাওন বলেন, বান্টি মীর নামের এক ব্যক্তি গত কয়েকদিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন। আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন বান্টি মীর।ওই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেয়া হয় ডুব ছবির অনাপত্তিপত্রে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

জিডির পর প্রবাসীর বিরুদ্ধে এবার মামলা করলেন শাওন

আপডেট সময় : ০৭:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭