২১ ফেব্রুয়ারি আসছে কবি সেঁজুতি জাহানের -‘জিনটিকা’ ।
কবি সেঁজুতি জাহান এর প্রথম কবিতার বই “জিনটিকা ” ২১ ফেব্রুয়ারি আসছে একুশের বই মেলায় ।
‘জিনটিকা’ বইয়ের নামটির মধ্যেই কবি সেঁজুতি জাহান জানান দিলেন তার অভিনবত্ব ।
প্রথম গ্রন্থের নামকরণের মধ্যেই তার ঋদ্ধিমতী উপস্থিতি বলে দেয় সেঁজুতি বাংলা কবিতায় আকস্মিক উদীয়মান তারা নয় ।বাংলা সাহিত্য ও কবিতার অলিগলির পাঠ পরখ করেই উত্তম্মন্যতা সহযোগেই নিজেকে জানান দিচ্ছেন ।
সেঁজুতি ভালো করেই জানেন সময় বদল প্রিয় । সময়ের স্রোতে বদলায় মানুষও – সে বদল আকার আকৃতির নয়; মানুষ বদলায় চিন্তায়, অভ্যেসে,ব্যাবহারিক রীতিতে।
বদলায় ভাষা , বদল হয় মানচিত্রের, সমাজের ।
পরিবর্তনের ধারায় মানুষের সৃজনশীলতায় প্রিয়তা , অপ্রিয়তা ব্যাপক ভাঙচুর হয় , হচ্ছে – কিন্তু মানুষের মানবিক ঐতিহ্য , বোধ, বোধিজ্ঞান পরম্পরায় বহন করে ।
আর সেই উপলব্ধির শীরীন প্রকাশ ‘জিনটিকা’ ।
জিনটিকা কী অর্থ বহন করে? কবির ভাষায় “পরম্পরার সুরক্ষিত বিজ্ঞান” ।
আরো সহজ করে বললে বলতে হয় পরম্পরার বৈশিষ্ট্য ধরে রাখতে যে জিনিস টিকার মতো সুরক্ষা দেয় ।
সেঁজুতির কবিতার প্রকাশ ভঙ্গি , রীতি, কৌশল, বুদ্ধিদীপ্ততা এ সময়ের কবিতা থেকে আলাদা , তার কবিতার শব্দের তীক্ষ্ণতা, ভাবের তীব্রতা, রসবোধ, শিল্প নির্মাণ মনস্তত্ত্ব ভিন্নরকম। । সেঁজুতির কবিতার মনোভূমিতে মিলে মিশে একাকার হয়ে আছে মানুষ, জাতি, দেশ, মহাদেশ স্বাধীনতা, প্রেম, বিরহ, আবেগ, বিস্ময়, হতাশা, ক্লান্তি, আশা । উপজাত হয়ে উঠেছে অতীত ঐতিহ্য । ঐতিহ্যকে ব্যবহার করছে নতুন ঐতিহ্য তৈরি করার কাজে । যুক্ত করছেন বুদ্ধিদীপ্ত কল্পনা আর নির্মাণে নতুন কৃতকৌশল।
সেঁজুতির ‘জিনটিকা’ – পরম্পরার সুরক্ষাজনিত বিজ্ঞান । নিঃসন্দেহে বাংলা কবিতায় একটা নতুন মাত্রা যোগ করবে । ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মেলায় ৪৯৬/৯৭ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি ।
আদর্শ প্রকাশনী এর ব্যানারে বইটির প্রচ্ছদ করেছেন নূসরাত শিফা । দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা মাত্র। কবি সেঁজুতি জাহান ও তার প্রথম কাব্য গ্রন্থের সাফল্য কামনা করছি।_রনি মোহাম্মদ।
প্রতিনিধির নাম 


