ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সাকিব-তামিম বনাম মাহমুদউল্লাহ

সাকিব-তামিম বনাম মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক,

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ তিন টাইগার ক্রিকেটারের দ্বৈরথ। বাংলাদেশ দলে একে অপরের খুব কাছের বন্ধু সাকিব, তামিম ও রিয়াদ। কিন্তু আজ বিকালের জন্য সেই সম্পর্কটা ভুলে যেতে হবে তাদের।

পিএসএলে আজ মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে তামিম-সাকিবের পেশোয়ার জালমি। বিকাল ৫.৩০টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে গাজী টিভি।

এর আগে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হয় রিয়াদের। প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ২০ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন এই টাইগার অল রাউন্ডার। যদিও তাঁর দল কোয়েটা ৫ উইকেটে হেরেছে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে।

এই হারে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক নম্বরে থাকা তামিম-সাকিবের পেশোয়ার জালমির পয়েন্ট সমান ৪। কিন্তু নেট রানে এগিয়ে দলটি।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয় গত ৯ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। এবারের আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

দলগুলো হল-করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড। গ্রুপ পর্ব থেকে ফাইনালে পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সাকিব-তামিম বনাম মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭