ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ক্ষুদে গানরাজের ষষ্ঠ অধ্যায়

শাহজালাল রোহান,
চ্যানেল আইয়ের সঙ্গীতে প্রতিযোগিতা তালাশের আয়োজন ‘ক্ষুদে গানরাজ’। এর বেশ কয়েকজন বিজয়ী দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রতিযোগিতার ষষ্ঠ আয়োজন চলছে এখন।

ষষ্ঠ পর্বের জন্য প্রাথমিক অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো ৩৭ হাজার প্রতিযোগী। এদের মধ্যে থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে এখন আছে ১৯ জন। এরা হচ্ছেন- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন, পাওয়েল ও জয়ী।

তাদের নিয়ে শুরু হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল রাউন্ড। চ্যানেল আইতে সপ্তায় দুই দিন প্রচারিত হয় অনুষ্ঠানটি। প্রতি সোমবার সাতটা ৫০-এ। মঙ্গলবার সকাল ১১টায় এটি আবার দেখানো হয়। একই দিন রাত আটটায় হয় নতুন পর্ব। বুধবার সকাল ১১টায় তা আবার দেখানো হয়।

ক্ষুদে গানরাজ পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘সেমিফাইনাল পর্ব শুরু হতে যাচ্ছি। এর শুটিং নিয়ে আমরা এখন ব্যস্ত আছি।’

চ্যানেল আই থেকে জানা যায়, প্রতিযোগীদের সর্বোচ্চ বয়স ১২ বছর। এবারের প্রতিযোগিতায় প্রধান দুই বিচারক হচ্ছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং সংগীতশিল্পী এস আই টুটুল।

প্রতিটি পর্বে সংগীত, চলচ্চিত্র ও টিভি পর্দার জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ক্ষুদে গানরাজের ষষ্ঠ অধ্যায়

আপডেট সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭