ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভিসা নিয়েই এসেছি

কিছুদিন আগেই জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের দূত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু দূত হয়েও কাজ করার সুযোগ পাচ্ছেন না। কারণ ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা। নতুন মার্কিন প্রেসিডেন্ট এমন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, যাদের নিয়ে ইউনিসেফ নিয়মিতই কাজ করে। তাই দিন কয়েক আগেই ট্রাম্পের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা। এর পরেই হাজির হন জনপ্রিয় উপস্থাপক স্টিফেন কোলবার্টের টক শোতে। সেখানে হাসি-ঠাট্টার মধ্যেও ঘুরে-ফিরে আসে ট্রাম্প প্রসঙ্গও। উপস্থাপকের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মজা করে প্রিয়াঙ্কা বলেন, ‘টিভিতে কথা বলার ব্যাপারে আমার সতর্ক থাকা উচিত। আজকাল যা হচ্ছে!’ উপস্থাপক জানতে চান কোনো ঝামেলা হয়েছে কি না। ‘না, তার পরও আমাকে সব কিছু নিয়ে সতর্ক থাকা উচিত। ’ ইঙ্গিত বুঝে ঠিকই দর্শকরা তখন চিত্কার করে ওঠে। প্রিয়াঙ্কাও হাসতে শুরু করেন। কোলবার্টও তখন মাথা ঝাঁকিয়ে সমর্থন দিতে থাকেন। প্রিয়াঙ্কা বলে ওঠেন, ‘সে যা-ই হোক, আমি কিন্তু এখানে ভিসা নিয়েই এসেছি। ’ আবারও হেসে ওঠে সবাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভিসা নিয়েই এসেছি

আপডেট সময় : ০৪:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭