ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

আমি নিজেকে কৃষ্ণাঙ্গ মনে করি : প্যারিস জ্যাকসন

বিনোদন ডেস্ক ।।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন নিজেকে একজন কৃষ্ণাঙ্গ বলে দাবি করেন। দেখতে পুরোপুরি শ্বেতাঙ্গদের মত হলেও তিনি নিজেকে বাবার পরিচয়ে কালো হিসেবেই দেখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান।

কিংবদন্তি পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের কন্যা তাকে নিয়ে খবর চাউর হওয়া স্বাভাবিক। সেই সুবাদে তার গায়ের রঙ নিয়েও অনেক কথা শোনা যায়। বেশিরভাগ মানুষই তাকে শ্বেতাঙ্গ বলে অভিহিত করে থাকেন।

micheal jackson with his daughterকিন্তু, নিজের সম্পর্কে স্পষ্ট জানিয়ে দেন প্যারিস। তিনি বলেন, আমার বাবা তার চোখের দিকে ইঙ্গিত করে আমাকে বলেছিলেন, তুমি কৃষ্ণাঙ্গ। নিজের অবস্থান থেকেই গর্ব বোধ করো। সেই থেকে আমি নিজেকে কৃষ্ণাঙ্গ মনে করি।

বাবা মাইকেল জ্যাকসনের প্রতি আস্থা প্রকাশ করে প্যারিস আরো বলেন, বাবা আমাকে যা বলেছিলেন, আমি সেটাই বিশ্বাস করি। কারণ আমার জানামতে, বাবা কখনও আমাকে মিথ্যা বলেননি।

এদিকে সম্প্রতি গণমাধ্যমের কাছে প্যারিস জ্যাকসন আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বাবা মাইকেল জ্যাকসনকে খুন করা হয়েছে দাবি করে প্যারিস দোষীদের উপযুক্ত শাস্তি দেয়ার আহ্বান জানান। প্যারিসের এই কথায় বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসন প্রসঙ্গে আবারও নতুন বিতর্কের সূচনা হয়েছে। এখন দেখার বিষয়, এই বিতর্কের জল কতদূর গড়ায় …।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

আমি নিজেকে কৃষ্ণাঙ্গ মনে করি : প্যারিস জ্যাকসন

আপডেট সময় : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭