ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

তিনি যখন নায়িকা-গায়িকা

আর্শিনা প্রিয়া। নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন। আর সেই ছবিতে ইমন সাহার সুরে কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাকও করেন। এবার এ শিল্পী আসছেন তার একক অ্যালবাম নিয়ে।

আগামী ২৯ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

এদিকে অ্যালবামের শিরোনাম গানের ভিডিও তৈরি করেছেন প্রিয়া। যেখানে তিনি নায়িকা রূপেই হাজির হচ্ছেন দর্শকদের সামনে। চলতি সপ্তাহে বিএফডিসি’র ৩নং ফ্লোরে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে প্রিয়ার সঙ্গে অংশ নিয়েছেন মডেল জন।

প্রিয়া বললেন, ‘মূলত এখন আমি থাকি যুক্তরাষ্ট্রে। নিজের কাজের ফাঁকেই গানের চর্চাটা চালিয়ে যাওয়া। আর মিউজিক ভিডিওটির কাজ শুরু করেছিলাম গত বছরের মাঝামাঝি। তখন দেশে একটি জঙ্গি হামলা হওয়ায় স্থগিত রেখেছিলাম। এবার সেটির কাজ শেষ করলাম।’

গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম।, সুর-সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। এ গানের কোরিওগ্রাফিও করছেন আর্শিনা নিজেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

তিনি যখন নায়িকা-গায়িকা

আপডেট সময় : ০২:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭