ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

টাইগার শ্রফের মায়ের সঙ্গে অভিনেতা সাহিলের যৌন সম্পর্ক!

বিনোদন ডেস্ক- ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টাইগার শ্রফ। প্রথম ছবিতেই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। টাইগার শ্রফ হলেন বলিউডের তারকা অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে।

এর মধ্যেই বিতর্কে টাইগার শ্রফ। এতে অবশ্য তার কোনও ভূমিকা নেই। এর যাবতীয় দায় টাইগারের মা আয়েশা শ্রফের। আয়েশার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তার, এমনই অভিযোগ এনেছেন বলিউড অভিনেতা সাহিল খান।

‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’র মতো সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছিলেন সাহিল। কিন্তু তারপর আর বি-টাউনের মাটিতে হালে পানি পাননি ৪০ বছরের অভিনেতা। পরে টাইগারের মা আয়েশা শ্রফের সঙ্গে প্রযোজনা সংস্থা খুলে ফেলেন।

সম্প্রতি সাহিলের বিরুদ্ধে ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনেন আয়েশা। তার অভিযোগ ছিল, স্বামী জ্যাকি শ্রফকে কিছু উপহার কেনার ভার সাহিলের উপর দিয়েছিলেন তিনি। সেই কারণেই ওই টাকা নিজের বিজনেস পার্টনারকে দিয়েছিলেন। কিন্তু তা সাহিল আর ফেরত দেননি।

এরপরই পাল্টা অভিযোগ করেন সাহিল। তার দাবি ছিল, আয়েশার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল তার। সেই সুবাদেই আয়েশা নিজের ইচ্ছেতেই এই টাকা খরচ করেছেন।

প্রত্যুত্তরে আয়েশা জানান, সাহিল সমকামী। তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কোনও প্রশ্নই নেই।

কিন্তু সাহিলের আইনজীবীর দাবি, দু’জনের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন সাহিল। যা গোপনভাবে আদালতে পেশ করা হয়। কিন্তু, তাতে আপত্তি জানান আয়েশার আইনজীবী।

তার বক্তব্য, ব্যক্তিগত প্রসঙ্গের কোনও সম্পর্ক নেই এই মামলার সঙ্গে। ছবি গুলি ভুয়া হতে পারে। এর সত্যতা যাচাইয়ের জন্য সাহিলের গ্রেপ্তারির আবেদন জানানো হয়েছে। সংবাদ প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

টাইগার শ্রফের মায়ের সঙ্গে অভিনেতা সাহিলের যৌন সম্পর্ক!

আপডেট সময় : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭