ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সময়টা ভালোই কাটলো বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান।

দিনের ১৫তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রুবেল, তাসকিন, মিরাজ সবাই ভালো বল করেছেন।

উল্লেখ্য শুক্রবার প্রথম ইনিংসে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানেই অলআউট হয়ে যায়। চোটের শিকার ইমরুলের জায়গায় দলে জায়গা পাওয়া সৌম্য সরকার সর্বোচ্চ ৮৬ রান করেন।

বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট খেলছে, তখন চোটের কারণে দল থেকে ছিটকে পড়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের পথে বিমানে। তার সঙ্গী হয়েছেন চোটের শিকার আরেক ব্যাটসম্যান মমিনুল হক। দুজন শনিবার দুপুরে ক্রাইস্টচার্চ বিমানবন্দর ছাড়েন দেশের উদ্দেশে। দলের ম্যানেজার সাব্বির খান বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান। চোটের আরেক শিকার ইমরুল কায়েস রবিবার ফিরে যাবেন দেশে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭