ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে!

দীপিকা পাড়ুকোন এবার হলিউডে ‘লা লা ল্যান্ড’খ্যাত রায়ান গসলিংয়ের সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে তার প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে সহ-অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে মুম্বাইয়ে ছবির প্রচারণায় অংশ নেন। ভিন সেখানে রণবীর সিংকে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ বলে সম্বোধন করলেও, ভিনের সঙ্গেও দীপিকার রসায়ন ছড়াচ্ছে বলে গুজব শোনা যায়।

এরই মধ্যে দীপিকা এক নতুন ইচ্ছা প্রকাশ করেছেন। পরের ছবিতে বলিউডের এই ‘মাস্তানি’ কাজ করতে চান রায়ান গসলিংয়ের সঙ্গে। সম্প্রতি ‘ইউএসএ টুডে’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার কথায় উঠে আসে- ‘লা লা ল্যান্ড’ ছবিটি পছন্দের কথা এবং রায়ান গসলিং-এর সঙ্গে অভিনয়ের আগ্রহ।

দীপিকা জানান, ‘লা লা ল্যান্ড’ ছবিটি তার খুব ভালো লেগেছে। সঙ্গে রায়ানের অভিনয়ও পছন্দ হয়েছে। পরের ছবিতে এই অভিনেতার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

দীপিকা ‘লা লা ল্যান্ড’ ছবিটি সম্পর্কে বলেন, ‘ছবিটির মধ্যে অনেক কিছু আছে, যেমন- অভিনয়, সততা এবং গান। এটি বিখ্যাত ক্লাসিক লাভ স্টোরিগুলোর মধ্যে একটি।’

এরপর রায়ান গসলিং সম্পর্কে দীপিকা বলেন, ‘তিনি অবশ্যই অসাধারণ, আর তিনি অবশ্যই এমন একজন, যার সঙ্গে আমি কাজ করতে চাই।’

দীপিকার কথায় ইঙ্গিত পাওয়া যায়, সহসাই হলিউড ছেড়ে যাচ্ছেন না এই বলিউড স্টার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

এবার দীপিকার দৃষ্টি গসলিংয়ের দিকে!

আপডেট সময় : ০১:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭