ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচে টি-টোয়েন্টির শেষটিতে নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে পাকিস্তান ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বাবর আজম। ‍দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে মোহম্মদ হাফিজের ব্যাট থেকে। এ ছাড়া ফকর জামান ১১ ও সোয়েব মালিক ১৯ রান করেন।

জয়ের জন্য ১৭৬৭ রানের লক্ষে খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৪ রানে কলিন মানরোকে হারানোর পর ১৩ রানের সময় রানআউট হয়ে দলকে বিপদে ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ভাঙনের মিছিল।

পাকিস্তানে বোলারদের তোপে ওপেনার গ্লেন ফিলিপস ২৬ ও ইশ সৌদির অপরাজিত ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮