ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রাভোর

স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাফল্যের পাল্লা কম ভারী নয় ডোয়াইন ব্রাভোর।দেশটির হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।দুই বিশ্বকাপেই রেখেছেন দারুণ অবদান।মেরুন রংয়ের জার্সি পরে খেলেছেন ২৭০টি আন্তর্জাতিক ম্যাচ।কিন্তু সংখ্যাটাকে আর বাড়াবেন না তিনি।আর খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার।তবে পেশাদার বিভিন্ন লিগে খেলে যাবেন তিনি।

মাত্র ২১ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান তিনি।এরপরই জানান দেন নিজের ক্রিকেট প্রতিভার। তবে বোর্ডের সঙ্গে বেশ ক’বার দ্বন্দ্বে সর্বশেষ দুই বছর জাতীয় দলের জার্সিতে নামেননি তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন চার বছর আগে। তিন ফরম্যাটের ক্রিকেটেই দারুণ কার্যকর বলে নিজেকে প্রমাণ করেন ব্রাভো।কিন্তু যত দিন গেছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় জোরালো করেছেন।

তার খেলা ২৭০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ওয়ানডে খেলেছেন ১৬৪টি, টি-টোয়েন্টি খেলেছেন ৬৬টি। আর টেস্ট ক্যাপ পরেছেন মোটে ৪০ ম্যাচে। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। তবে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগের চাহিদায় ওপরের দিকে থাকা এই তারকা মাঠ থেকে অবসর নিতে পারলেন না।

অবসরের ঘোষণা দিয়ে বুধবার ব্রাভো জানান, আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে অবসর নিচ্ছি। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর খেলাটির প্রতি যেমন টানছিল এখনই তাই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে যত দিন সম্ভব খেলে যেতে চাই। তবে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।

জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় ব্রাভো ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে ধন্যবাদ জানান। তার পরিবার, ভক্তদের ধন্যবাদ জানান। জাতীয় দলের হয়ে খেলতে পেরে সম্মানিত মনে করেন বলেও জানায় ব্রাভোর পরিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রাভোর

আপডেট সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮