ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি

স্পোর্টস ডেস্ক:: ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়াসনের পাশে নিজের নাম লিখালেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ বল মোকাবেলা করে শূন্য রানে আউট হন রাব্বি। অভিষেকের প্রথম ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। প্রথম দুই ওয়ানডে ম্যাচেই শূন্য রানে আউট হয়ে বিষাদময় রেকর্ডে নাম লেখাতে হলো ৩০ বছর বয়সী রাব্বিকে।

নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে অভিষেকের প্রথম দু’ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন টেন্ডুলকার ও উইলিয়ামসন। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে ইনিংসে ২ বল মোকাবেলা করে শূন্য রানে ফিরেন টেন্ডুলকার। এরপর ১৯৯০ সালের ১ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ বল খেলে শূন্য ফিরেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

টেন্ডুলকারের পর বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসেই শূন্য হাতে ফিরেন উইলিয়ামসন। ২০১০ সালে ডাম্বুলায় ভারত ও শ্রীলংকার বিপক্ষে নিজের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেন উইলিয়ামসন। এছাড়া ২০১৭ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম দুই ম্যাচে শূন্য হাতে ফিরেন শ্রীলংকার সাদিরা সামারাবিক্রমা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি

আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮