ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

২১ বছর পর থামল ‘সিআইডি’র যাত্রা!

বিনোদন ডেস্ক:: টানা ২১ বছর ধরে ছোটপর্দার দর্শকদের মন মাতিয়েছে অপরাধের বিরুদ্ধে সোচ্চার টিভি ক্রাইম শো ‘সিআইডি’। এবার জয়রথ থামল দর্শকনন্দিত এ ধারাবাহিকটির। চলতি সপ্তাহেই এ ধারাবাহিকটি শেষ হচ্ছে। দর্শকরা আর শুনবেন না এসিপি প্রদ্যুমনের বিখ্যাত সংলাপ ‘দয়া, দরোজা তোড় দো’ (দয়া, দরজা ভেঙে ফেল)।

ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম দর্শকনন্দিত ধারাবাহিক ‘সিআইডি’। শুধু হিন্দিই নয়, বাংলাসহ কয়েকটি ভাষায় ডাবিং করে এই ক্রাইম শোটি দেখানো হয়। বাংলাদেশেও ‘সিআইডি’ বেশ জনপ্রিয়।

‘সিআইডি’ ধারাবাহিকে ইন্সপেক্টর দয়া চরিত্রে দেখা যায় দয়ানন্দ শেঠিকে। সংবাদমাধ্যম মুম্বাই মিররকে দয়ানন্দ নিশ্চিত করেছেন, আগামী ২৭ অক্টোবর সিআইডির শেষ পর্ব সনি টিভিতে প্রদর্শিত হবে।

‘হ্যাঁ, এটা সত্য। সম্প্রতি আমরা এ ব্যাপারে জেনেছি এবং চার-পাঁচদিন আগে আমরা এর শুটিং বন্ধ করেছি। আসছে শনিবার (২৭ অক্টোবর) সিআইডির শেষ পর্ব সম্প্রচারিত হবে’, মুম্বাই মিররকে বলেন দয়ানন্দ শেঠি।

ভারতের টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ বছর ধরে চলা ধারাবাহিকগুলোর অন্যতম ‘সিআইডি’। ভারত ছাড়িয়ে বিভিন্ন দেশের দর্শকদের কাছেও এ ধারাবাহিকটি জনপ্রিয়।

‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুমনের ভূমিকায় শিবাজি সত্যম, ইন্সপেক্টর অভিজিতের ভূমিকায় আদিত্য শ্রীবাস্তব ও ইন্সপেক্টর দয়ার ভূমিকায় দয়ানন্দ শেঠি অভিনয় করেছেন। ভারতের অপরাধ অনুসন্ধানী ধারাবাহিক হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে। এ ধারাবাহিকের জনপ্রিয় ডায়ালগ ‘দয়া, দরোজা তোড় দো’, বলতেন এসিপি প্রদ্যুমন। যখন সিআইডি টিমের কোনো দরজা ভাঙার প্রয়োজন পড়ত, এসিপি এ সংলাপটি বলতেন।

সিআইডিকে অনেকেই মার্কিন অনুসন্ধানী টিভি শো ‘এনসিআইএস’ ও ‘সিআইএ’ ধারাবাহিকের সঙ্গে তুলনা করেছেন। ১৯৯৮ সাল থেকে দর্শকরা এ ধারাবাহিক দেখছেন। ভক্তরা এই শোটি মিস করবেন।

সূত্র: বলিউড লাইফ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

২১ বছর পর থামল ‘সিআইডি’র যাত্রা!

আপডেট সময় : ০৫:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮