ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নতুন নিয়মে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক:: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপেও খেলবে ১০টি দল। তবে দলের সংখ্যা না বাড়লেও ক্রিকেটের বিশ্বায়নের স্বার্থে বিশ্বকাপের দল বাছাই প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি।

২০২৩ বিশ্বকাপের ১০টি দল বেছে নেয়া হবে নতুন এক পদ্ধতিতে। এতদিন র‌্যাংকিংয়ের শীর্ষ আট দলের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল সুযোগ পেত বিশ্বকাপে।কিন্তু নতুন নিয়মে র‌্যাংকিংয়ের সরাসরি কোনো ভূমিকা থাকবে না।

তিন ধাপে ছয়টি প্রতিযোগিতার মাধ্যমে মোট ৩২ দল থেকে বেছে নেয়া হবে ১০টি দল। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত চলছে ৩৭২ ম্যাচের এই ম্যারাথন বাছাইপর্ব।৩২ দলের মধ্যে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে।

সম্মিলিতভাবে যার নাম দেয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ’।এখানে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। প্রায় তিন বছরের চক্র শেষে জয় ও পয়েন্টের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি ২০২৩ বিশ্বকাপের টিকিট পাবে।বাকি দু’দল বাছাই করা হবে আইসিসির অন্য সব প্রতিযোগিতা শেষে।এতে ছোট দলগুলোরও সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার।

পাশাপাশি সহযোগী সদস্য দেশগুলো আগের চেয়ে অনেক বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে।১৩ দলের সুপার লিগে খেলবে বাংলাদেশ,ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ড,শ্রীলংকা,ওয়েস্ট ইন্ডিজ,আফগানিস্তান,জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নতুন নিয়মে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব

আপডেট সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮