ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার

হোয়াটসঅ্যাপ
ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ জনপ্রিয় একটি অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এ যোগাযোগ মাধ্যমের বর্তমান ব্যবহারকারী ১০০ কোটিরও বেশি। শুরুতে শুধু টেক্সট আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার হলেও বর্তমানে এতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। সেরকম কয়েকটি ফিচার হলো-
মিডিয়া ফাইল শেয়ার: এখন থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সাহায্যে যে কারও কাছে সর্বোচ্চ ৩০টি মিডিয়া ফাইল পাঠাতে পারবেন। আগে সর্বোচ্চ ১০টি মিডিয়া ফাইল পাঠানো যেত। বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এটা চালু আছে। তবে শিগগিরই সবার জন্য ফিচারটি চালু হবে।
ইন্টারনেট সংযোগ ছাড়া মেসেজ আদান প্রদান: হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন ইন্টারনেট সংযোগ ছাড়াও মেসেজ পাঠানো যায়। বর্তমানে আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি চালু করা হবে।
কল ব্যাক: কল ফিচার যোগ করার পর হোয়াটসঅ্যাপ কল ব্যাক অপশনও যোগ করেছে। অ্যাপটির সর্বশেষ ভার্সনে ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
জিআইএফ সাপোর্ট: বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করা বেশ মজার একটা ব্যাপার। তবে এনিমেটেড জিআইএফ শেয়ার করা গেলে সে মজা আরও বেড়ে যায়। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তাই হোয়াটসঅ্যাপ চালু করেছে জিআইএফ সাপোর্ট। অন্যদের সঙ্গে এটা শেয়ার করতে আপনার স্মার্টফোনে থাকা জিআইএফ নির্বাচন করে সেন্ড অপশন চাপলেই সেটা পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। শুধু পাঠানোই নয়, এখন থেকে জিআইএফ সার্চও করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার

আপডেট সময় : ০৬:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭