ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিষক্রিয়ায় খুলনায় ৫ জনের মৃত্যু

অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা শেরের মোড় এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।
হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মৃতরা হলেন সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।
তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামের একজনকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তির সময় মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করা হয় বলে সূত্র জানায়।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী মৃত পাঁচজনকে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ভর্তি করা হয়।
জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই তাদের মৃত্যু হলে সেখান থেকেই স্বজনরা তাদের হাসপাতাল থেকে এলাকায় নিয়ে যান।
এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনো আমরা নিশ্চিত নই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিষক্রিয়ায় খুলনায় ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬