ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হানিফ পরিবহণের চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

কামরুল হাসান, ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে হানিফ এন্টারপ্রাইজ নামে একটি বাসের সুপারভাইজার ও ড্রাইভারের বিরুদ্ধে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টায় ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও থেকে হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো ৫৬০৯) একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার মেয়ে। পথিমধ্যে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছালে ড্রাইভার ও সুপারভাইজার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে। মেয়েটি কৌশলে তার আত্মীয় স্বজনদের ফোন করলে তারা সেখান থেকে ওই মেয়েকে উদ্ধার করে।

শহরের সাদেকুল ইসলাম নামে এক অভিভাবক প্রতিবেদককে জানান, গাড়িতে যদি এমন যৌন হয়রানি ঘটনা ঘটে। তাহলে আমাদের মেয়েদের বাইরে পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা উচিত।

ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ণ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মশিউর রহমান জানান, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

হানিফ পরিবহণের চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭