ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘স্টার’ ছেড়ে যাচ্ছে ইন্ডিয়াকে

স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিধ্বস্ত টিম ইন্ডিয়া এখন টালমাটাল। তাদের আরো একটা ধাক্কা দিতে চলেছে ‘স্টার’।

বিরাট কোহলিদের জার্সির পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়াচ্ছে খেলার সম্প্রচারক প্রতিষ্ঠানটি। ভারতীয় বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত। সুযোগ থাকার পরও চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতীয় বোর্ডে চলা অস্থিরতার জন্যই আগ্রহ হারিয়েছে স্টার।

স্টার ইন্ডিয়ার সিইও উদয় শঙ্কর এর বরাত দিয়ে ভারতে বেশকয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভারতের জার্সিতে স্টার ইন্ডিয়ার লোগো সত্যিই গর্ব করার মত ব্যপার। কিন্তু সাম্প্রতিক সময়ের অনিশ্চয়তাগুলো স্টারকে পরবর্তী নিলামে অংশ নেয়ার জন্য অনাগ্রহী করে তুলেছে। আইসিসি ও বিসিসিআই এর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে যথেষ্ঠ স্বচ্ছতার ঘাটতি থাকায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এসব নিয়ে না ভেবে কোহলিরা মগ্ন অস্ট্রেলিয়াকে হারানোর ছক কষতে। অস্ট্রেলিয়াও পরিকল্পনা করছে নিজেদের মত। অসি পেসার মিশেল স্টার্ক জানিয়েছেন, ‘আমরা জানি প্রবলভাবে ফিরে আসবে কোহলি। ও নিজের ছন্দে ফিরলে উদ্বিগ্ন হবে সবাই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘স্টার’ ছেড়ে যাচ্ছে ইন্ডিয়াকে

আপডেট সময় : ১২:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭