ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি আলী গ্রেফতার

সিলেট ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরের সোবহানীঘাট এলাকায় ডুবাই টাওয়ার নামের একটি ভবন দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আলীর বিরুদ্ধে জায়গাদখলসহ বিভিন্ন ধরনের অভিযোগে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সোবহানীঘাটের ডুবাই টাওয়ারের দোতলা ভবনটি কেনেন হারুনুর রশিদ নামের এক প্রবাসী। তবে ভবনটি বিক্রির পর মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত বছরের শেষের দিকে ওই ভবনটির দ্বিতীয় তলা ভাড়া নেন নিউ লাইফ সিকিউরিটি কোম্পানি লি. নামের একটি প্রতিষ্ঠান।
নিউ লাইফ সিকিউরিটি কোম্পানি লি. এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান জানান, শনিবার বিকালে ছাত্রলীগ নেতা আলী হোসেন কয়েকজনকে নিয়ে ওই ভবনের নিচতলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, আলি হোসেনের বিরুদ্ধে মহানগরীর শাহপরাণ থানায় বিস্ফোরক মামলা রয়েছে। সোবহানীঘাট এলাকায় বাসা দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি আলী গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭