ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

শখের বসে কোয়েল পাখি চাষ করে আলোর মুখ দেখছে মাধবপুরের প্রবাস ফেরত যুবক সুজন

হামিদুর রহমান,
কোয়েল খামার দিয়ে ডিম ও কোয়েল বিক্রি করে আলোর মুখ দেখছে সুজন। তার এই কোয়েল খামার এখন স্থানীয় বেকারদের মধ্যে সাড়া জাগিয়েছে। পারিবারিক ভাবে সাম্বলম্ভী হলেও ঘরে বসে না থেকে নিজে পরিশ্রম করে ভালো কিছু করার ইচ্ছে নিয়ে নেমে পড়েন কোয়েল পালনে। এখন প্রতিদিন স্থানীয় যুবকরা তার কাছে গিয়ে কোয়েল পালনের পরামর্শ নিচ্ছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজন মিয়া। ছোট বেলা থেকেই স্বাধীনচেতা। তাই বেশী দুর পড়াশুনা হয়নি। এক সময় যখন বেকার ঘুরাফেরা করছিল তখন পরিবারের লোকজন অনেকটা জোর করে তাকে পাঠিয়ে দেয় ওমান। সেখানে ৮ বছর কাটিয়ে দেশে ফেরেন।

আবারও বেকার হয়ে যান তিনি। কিন্তু দমে যাননি বা পরিবারের সদস্যদের হাতের দিকে না তাকিয়ে নিজে কিছু করার চেষ্টা চালাতে থাকেন। এক সময় তাকে পেয়ে বসে কোয়েল পাখির নেশা। বাড়ির পাশে একটি জমিতে ঘর তৈরী করে পালন করতে শুরু করেন কোয়েল। প্রায় ১ বছর পূর্বে সিলেট থেকে বাচ্চা এনে শুরু করেন পালন। কোয়েল পালনের উপর কোন প্রশিক্ষন না থাকলেও যে স্থান থেকে তিনি বাচ্চা কিনে আনতেন তাদের পরামর্শে এগিয়ে যেতে থাকেন। বর্তমানে তার খামার কোয়েলে ভরপুর। স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে কোয়েলের ডিম। এক হালি ডিম বিক্রি হচ্ছে ১০ টাকায়।

koyel-khamar-sujonসরজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে একটি উচু জমিতে ঘর তৈরী করে তার চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে তৈরী করেছেন কোয়েলের খামার। পরিচ্ছন্ন ঘর। আলো বাতাস লাগার সুবিধার্থে এই রকম ঘর তৈরী করা। সুজন মিয়া জানান, ওমান থেকে এসে কি করবে ভেবে না পেয়ে এক সময় তিনি শুরু করেন কোয়েল পালন। প্রথমে কম কোয়েল আনেন। কিন্তু এখন তার খামারে কয়েক হাজার কোয়েল পাখি রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে কোয়েলের ডিম বির্ভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। একটি কোয়েল ১৮ মাস পর্যন্ত ডিম দেয়। কোয়েলের মাংসও সুস্বাদু খাদ্য। কোয়েল গুলো যখন ডিম পারা বন্ধ করে দেয় তখন সেগুলো বাজারে বিক্রি করে দেওয়া হয়। কোয়েলের মাংস সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি। কোয়েল সাধারণত মোরগের খাবার খেয়ে থাকে। অন্য খাবারের প্রয়োজন হয় না।

এখন তিনি শুধু কোয়েল পালন করছেন না। সেই সাথে মাছ চাষও করছেন। ৬ টি পুকুর আছে তার। পুকুর গুলোতে তিনি বিদেশী মাছ চাষ না করে দেশীয় মাছ চাষ করছেন। এ গুলোর মধ্যে শিং, মাগুর উল্লেখযোগ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

শখের বসে কোয়েল পাখি চাষ করে আলোর মুখ দেখছে মাধবপুরের প্রবাস ফেরত যুবক সুজন

আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭