ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

লাকী আহত

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সাত দফা দাবিতে ডাকা হরতালে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে আহত হয়েছেন ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার। আজ রাজধানীতে আধা বেলার এ হরতাল পালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হরতাল সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করে।

এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের রাবার বুলেটে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশন ঢাবি কমিটির সভাপতি বেনজির ও মহানগর কমিটির সভাপতি কাকন বিশ্বাসসহ কমপক্ষে ১০ জন অাহত হয়েছেন বলে জানা গেছে।

সুন্দরবন রক্ষার এ হরতালে রাজধানীতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে চার দফায় ব্যাপক কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম সজীব জানান, লাকী আকতার বাম হাতে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

লাকী আহত

আপডেট সময় : ০৫:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭