ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় আফরিন আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শহরের এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দ্রুতগতির ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপায় দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্কুলছাত্রী আফরিন ও অটোচালক রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নিলে আফরিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনায় ডাম্প ট্রাক জব্দ আছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬