ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

হাসান আল সাকিব,স্টাফ রিপোর্টারর।।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহর শুরু হয় পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ কর্মসূচীর মধ্য দিয়ে।
এছাড়া রাতের আধার শেষ হবার সাথে সাথেই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থান থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত গিয়ে মিশে যায় শহীদ মিনারের পাদদেশে। বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শুরু হয় আলোচনা সভা, শোক র্যালী, বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন।
এদিকে রাতের প্রথম প্রহরে বারোটা এক মিনিটে পাবলিক লাইব্রেরী মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্দ এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশের রংপুর রেঞ্জেরে ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বিপিএম, পিপিএম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ছাফিয়া খানমসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, পুলিশ প্রশাসন।
এছাড়াও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং মহানগর সভাপতি শাফিয়ার রহমান সফি ও সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনসহ জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭