ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মাসাকাদজাকে ফেরালেন আবু জায়েদ

স্পোর্টস ডেস্ক:: ব্রেন্ডন টেইলর আউট হওয়ার পর শন উইলিয়ামসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান। এর মাঝেই মাসাকাদজা ৯১ বলে ৪টি চার এবং ২ ছক্কায় হাফ সেঞ্চুরি পূরণ করেন। আবু জায়েদের বলে বোল্ড হওয়ার সময় তার সংগ্রহ ৫২ রান। জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হলো ৮৫ রানে।

আজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ৩৫ রানেই জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি ১৩ রান করে বোল্ড হয়ে যান তাইজুলের বলে। ১২ রানের ব্যবধানে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল। এই বাঁহাতির ঘূর্ণিবলে নাজমুলের দারুণ ক্যাচে পরিণত হন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর (৬)।

এদিন সাদা পোশাকে অভিষেক হয়ে গেল স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। নাজমুলের অভিষেক অনেকটা অনুমিত থাকলেও আরিফুলের অভিষেকটা বেশ চমক। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। সুযোগ পয়েছেন আবু জায়েদ রাহী। আরও দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।

এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হলেও সাদা পোশাকের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট দেশের ৮ম টেস্ট ভেন্যু এবং বিশ্বের মধ্যে ১১৬তম।বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মাসাকাদজাকে ফেরালেন আবু জায়েদ

আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮