ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই লাইন থেকে বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কাজে সহায়তার জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬