ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাবার গিটার হাতে ছেলের প্রথম গান ‘সেই তুমি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক:: এলআরবির কনসার্টে আইয়ুব বাচ্চুর গিটার হাতে নিয়ে প্রথম গান গাইলেন ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব।বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গাইলেন পিতার কিংবদন্তি গান ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি।

গানটি গাওয়ার সময় আবেগাপ্লুত হন তাজোয়ার। এসময় তার সঙ্গে মঞ্চে আইয়ুব বাচ্চুর কন্যা ফায়রুজ সাফরাও ছিলেন।দর্শকদের উদ্দেশ্যে তাজোয়ার কান্না চাপা কণ্ঠে বলেন, আপনারা সবাই এমনভাবে উচ্চস্বরে গাইবেন, যেন আমার বাবা উপর থেকে শুনতে পারে।আপনাদের কাছ থেকে শুধু আমার বাবার জন্য দোয়া চাই।

গানটির পরিবেশনের সময় এম এ আজিজ স্টেডিয়ামের দর্শকবৃন্দদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।তাদের কণ্ঠেও শোনা যায় ‘সেই তুমি’ গানটি।

https://youtu.be/lmAmwaBZybY

উল্লেখ্য, ৩১ অক্টোবর রাতে এম এ আজিজ স্টেডিয়ামে শেকড়ের সন্ধান মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়।রাত ১০টায় কনসার্টের দ্বিতীয় পর্বে গান করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় ব্যান্ডদল এলআরবিকে।তখন লাখো দর্শক হাততালি দিয়ে ‘প্লিজ কাম এলআরবি’, ‘এলআরবি লাভ ইউ’ আবেগ মাখা ধ্বনীতে মুখোরিত হয়ে ওঠে এম এ আজিজ স্টেডিয়াম।

এ সময় কনসার্টের পরিচালক কৌশিক হোসেন তাপস দর্শকদের বলেন, এলআরবি ব্যান্ডদলের কারও মন ভালো নেই। কারণ এই প্রথম ব্যান্ডলিডার আইয়ুব বাচ্চুকে ছাড়া তাদের মঞ্চে উঠতে হচ্ছে।চট্টগ্রামের উদ্দেশ্যে এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামীম আহমেদ বলেন, বাচ্চু ভাইয়ের রেখে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাই। তিনি চট্টগ্রামকে রক ল্যান্ড বলতেন। আপনারা প্রমাণ করে দিন চট্টগ্রাম রক ল্যান্ড।

উল্লেখ্য, প্রয়াত কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু ছিলেন এলআরবির নি:শ্বাস। এলআরবির সঙ্গে তার ২৭ বছরের দীর্ঘসূত্রতা। সেই আইয়ুব বাচ্চু ছাড়া বুধবার এলআরবি প্রথম কনসার্ট করল তার জন্মস্থান চট্টগ্রামে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাবার গিটার হাতে ছেলের প্রথম গান ‘সেই তুমি’ (ভিডিও)

আপডেট সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮