ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

বানিজ্য মেলায়ও ভিক্ষাবৃত্তি, তবে কিভাবে হবে দেশের উন্নতি?

বানিজ্যমেলায় ভিক্ষাবৃত্তি

সিয়াম আহমেদ সরকার, লাইফস্টাইল কন্ট্রিবিউটর,

প্রতিবছর জানুয়ারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক বানিজ্য মেলা। দেশী বিদেশী হাজারো পণ্য সামগ্রীর সমাহারে ভরে উঠে মেলা প্রাঙ্গন। এ যেন মানুষের মিলন মেলা। বলাই বাহুল্য যে এখানে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি।

ক্রেতা, বিক্রেতা আর দর্শনার্থী ছাড়াও মেলায় আরেকদল মানুষের দেখা মিলবে। হ্যা, শিশু ভিক্ষুকের কথা বলছি। মেলার ওলিতে গলিতে কিছুদূর পরপর দেখবেন রাস্তার পাশে ৩-৮ বছর বয়সী শিশুদের বস্তা বা কাপড়ের উপরে শুইয়ে রাখা হয়েছে। বাধ্য শিশুর মত তারা শুয়েও থাকে।

একটু কিছুক্ষণ খেয়াল করলে দেখবেন নির্দিষ্ট সময় পর পর বয়সে বড় একজন নারী এদের কাছে আসে। ভিক্ষার থালায় জমানো টাকাগুলো নেয় এবং আবার তাদের আগের মত শুইয়ে দেয়। তারমানে বুঝতেই পারছেন, একটা সিন্ডিকেট ভিক্ষা নামের ব্যাবসা চালাচ্ছে মেলা প্রাঙ্গনে।

আইনশৃঙ্খলা বাহিনী যেন সব দেখেও দেখছেন না। মানবিকতার খাতিরে অনেকের এই শিশু ভিক্ষুকদের অর্থ দান করছেন। অথচ, ভেতরের গল্পটা সম্পুর্ন ভিন্ন।

আমাদের সকলের শিশু অধিকারের প্রতি আরো বেশি সচেতন হওয়া উচিত। এবং প্রতিবাদের ঝড় গড়ে তোলা উচিত তাদের বিরুদ্ধে যারা এই অসহায় শিশুদের হাতে পড়াশোনার জন্য পেনসিল না দিয়ে নিজের স্বার্থের জন্য ভিক্ষার থালা তুলে দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বানিজ্য মেলায়ও ভিক্ষাবৃত্তি, তবে কিভাবে হবে দেশের উন্নতি?

আপডেট সময় : ০৬:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭