ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশের ছয় সোনা

এককে হীরা মনি ও দলগত বিভাগের সবকটিসহ ছয়টি সোনা জিতে বাংলাদেশের আর্চাররা গতকাল সোমবার শেষ হওয়া প্রথম ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখালো। বাংলাদেশ দল ছয়টি সোনা, একটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ মোট নয়টি পদক জিতেছে।

বাংলাদেশে অনুষ্ঠিত সবচাইতে বড় আন্তর্জাতিক উত্সবে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে একক, দলীয় ও মিশ্র দলীয় বিভাগে নয়টি স্বর্ণ পদকের জন্য লড়াই করে ১৪টি দেশ। অপর তিনটি সোনার পদক জেতে সৌদি আরব, মালয়েশিয়া ও ইরাক। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) প্রথমবারের মতো আর্চারির এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করে এবং এটি আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।

প্রাপ্ত সাফল্যের মধ্যে এককের একমাত্র সোনার পদকটি জেতেন হীরা মনি। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল শেষ দিনে মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে তিনি আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জয়ের সূচনা করেন।

হীরা নিজের প্রথম আন্তর্জাতিক সাফল্যের পর বলেন, ‘জাতীয় পর্যায়ে এর আগে রুপা জেতা ছিল সর্বোচ্চ প্রাপ্তি। এসএ গেমসেও খেলেছি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাফল্য ছিল না। এটাই প্রথম সাফল্য। দারুণ লাগছে। দেশের জন্য কিছু করতে পারায় ভালো লাগাটা আরও বেশি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বাংলাদেশের ছয় সোনা

আপডেট সময় : ০৪:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭