
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ল্য বুর্জে চার দিনব্যাপী টেক্সওয়ার্ল্ড বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী ব্যবসায়ীদের সম্মানে ডিনারের আয়োজন করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিল।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিনের আমন্ত্রণে এ ডিনার অনুষ্ঠিত হয়।
গত বুধবার প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে ডিনার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ব্যবাসীদের শুভেচ্ছা জানান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিন, টেক্সওয়াল্ডের প্যাভিলিয়ন ডিরেক্টর রুকসানা হাসিনা, সহকারী প্যাভিলিয়ন ডিরেক্টর হাবিবুর রহমান ওসমানী।
এসময় মেলাকে গুরুত্ব দিয়ে অধিক স্টল অংশগ্রহণের জন্য সরকারকে আহ্বান জানান ব্যবসায়ীরা।
তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এসব মেলায় অংশগ্রহণের জন্য বিশেষ উদ্যোগ নেয়া দরকার। মেলা সম্পর্কে ব্যবসায়ীদের প্রাথমিক তথ্য ও মেলার উপকারিতা সম্পর্কে ব্যবসায়ীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
প্রতিনিধির নাম 






