ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া
গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে'র প্রথম বিনিময় সভা ও নৈশভোজ।

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ।

সংবাদ বিজ্ঞপ্তিঃ

গত সোমবার ১০ই নভেম্বর ২০২৫ইং সন্ধ্যা লন্ডনের দেশী লাউঞ্জ বেঙ্কুইটিং হলে গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র নর্বনির্বাচিত সভাপতি সরওয়ার খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের পরিচালনায় অনুষ্ঠিত হলো কার্যকরী পরিষদের (২০২৫-২০২৭ ইং) প্রথম সভা এবং যুক্তরাষ্ট্র থেকে আগত গোপশহর প্রবাসী জনাব এম কে ওয়াদুদের সম্মানে এক মত বিনিময় সভা ও নৈশভোজ। প্রথম পর্বে দুই তৃতীয়াংশ কার্যকরী পরিষদের সদস্য/সদস্যা এবং গোপশহর প্রবাসী ইউকের সদস্যদের উপস্থিতিতে কার্যকরী কমিটির সভা অনুষ্টিত হয়। প্রাক্তন সভাপতি আব্দুর রাকিব ও প্রাক্তন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় এজেন্ডা অনুযায়ী গোপশহর জামে মসজিদকে ঋণমুক্তকরণ ও তৃতীয় তলার নির্মানের উদ্যেশ্যে দ্রুততম সময়ের মধ্যে তহবিল সংগ্রহ করে নির্মাণ কাজ সম্পন্নের আহ্বান জানানো হয়। এছাড়াও জালালাবাদ দ্বিপাক্ষিক হাই স্কুলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত সাহায্যের জন্য একটি তহবিল গঠনের কাজ দ্রুত সম্পন্নের জন্য প্রবাসীদের আহ্বান জানানো হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে আগামী বছরের এপ্রিল মাসে ঈদ পূনর্মিলনী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রথম দুই টার্মের সভাপতি জালালুল ইসলাম, সহসভাপতি রফিক মিয়া, সহসভাপতি শুয়েব আহমেদ, কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ইমরান, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, সহ সাংগঠনিক সম্পাদক শিবলী আহমেদ, সহ সাধারণ সম্পাদক মুখসুদুল মুমিন রুমেন, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা নূর, ইসি সদস্য মন্তাজ আলী, এমরান খান সায়িস্তা, মিসবাউল হক, মুকুল ইসলাম, তারিকুল ইসলাম, জয়নূল ইসলাম, মনসুর উদ্দীন শামীম, খুর্শেদ খান, সামিউল ইসলাম (সামি), রেজাউল হাসান খান রামি প্রমূখ।

দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন সভাপতি আব্দুর রাকিব। সংগঠনের পক্ষ থেকে স্বারক হিসেবে জনাব এম কে ওয়াদুদকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের যাবতীয় কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। এছাড়া গোপশহর গ্রামের গৌরবময় অতীত, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও হাইস্কুল স্থাপনে পূর্বসূরীদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন। জনাব ওয়াদুদ নর্বনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যদের অভিনন্দন জানান এবং গোপশহর প্রবাসী ইউকের সকল মহৎ উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করেন। আরও বক্তব্য বক্তব্য রাখেন জালালুল ইসলাম, মিসবাউল হক, মফিক চৌধুরী, ফয়েজ খান ও আজাদ মিয়া প্রমূখ। সভাপতি সরওয়ার খানের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে। পরে উপস্থিত সবাই নৈশ ভোজে যোগদান করেন। পরিশেষে সংগঠনের সকল সদস্যরা এম কে উয়াদুদকে নিয়ে একটি কেক কাটেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে'র প্রথম বিনিময় সভা ও নৈশভোজ।

গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ।

আপডেট সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫