ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ফেসবুক ব্যবহারকারী কত?

মাসিক সক্রিয়তার হিসেবে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ১৮৬ কোটি পেরিয়েছে। গত বুধবার গত বছরের শেষ প্রান্তিকের আয় ঘোষণার সময় ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, গত প্রান্তিকে মাসিক হিসেবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ বেড়ে ১৮৬ কোটি হয়েছে। গত বছরের ২ নভেম্বর বছরের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭৯ কোটি। অর্থাৎ, বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে।ইন্টারনেট নজরদারির ওয়েবসাইট ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাস পর্যন্ত হিসেবে ধরলে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৪২ কোটি। অর্থাৎ, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৫২ শতাংশই প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন।
ফেসবুকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রতি মাসে মোবাইল যন্ত্র থেকে ফেসবুকে ঢোকার হার গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। প্রতি মাসে মোবাইল থেকে অন্তত একবার ফেসবুকে ঢোকেন ১৭৪ কোটি মানুষ। বর্তমানে ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১২৩ কোটি যা গত বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। মোবাইলে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১১৪ কোটি ৯০ লাখ যা গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি।

গত প্রান্তিকের ফল অনুযায়ী এশিয়ার বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে ফেসবুকের। এরমধ্যে শেষ প্রান্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার ছিল ভারত। তবে এখনো চীনে ফেসবুক ঢোকার অনুমতি পায়নি।

বিশ্লেষকেরা প্রশ্নের জবাবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘বিশ্বে সবাইকে সংযোগের আওতায় আনার লক্ষ্য আমাদের। চীনের এক শ কোটির বেশি মানুষকে বাদ দিয়ে ওই লক্ষ্য পূরণ সম্ভব নয়।’

জাকারবার্গ বলেন, ২০১৬ সালে আমাদের ব্যবসা ভালো হয়েছে। কিন্তু সব মানুষকে একসঙ্গে আনার ক্ষেত্রে সামনে আমাদের আরও কাজ বাকি আছে। এখন আমাদের সব মানুষকে একজায়গায় আনার লক্ষ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: এএফপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ফেসবুক ব্যবহারকারী কত?

আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭