ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফের সন্তানের মা হলেন সানা খান

বিনোদন ডেস্ক
বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ফের সন্তানের মা হয়েছেন। মাওলানা মুফতি আনাস সৈয়দের পরিবারে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সানা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সৈয়দ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ই জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’

এই পোস্টের ক্যাপশানে সানা খান লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়। সুখী বাবা-মা।’

একসময় টিভি ও সিনেমার জগতে ছোট পোশাক পরে ঝড় তুলছিলেন সানা খান। এরপর একদিন হঠাৎই ইসলামের টানে বিনোদন দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সেদিন তার সেই ঘোষণায় সকলেই চমকে গিয়েছিলেন। বর্তমানে অবশ্য নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন সানা। ২০২০ সালে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সানা এখন সুখী ঘরণী।

২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

গত নভেম্বরে একটি ভিডিও বার্তার মাধ্যমে ৩ থেকে ৪ হতে চলার সুখবর দেন সানা খান ও আনাস সৈয়দ। তিনি জানান, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। এমন আশীর্বাদ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের আশীর্বাদ করুন ও চলার পথ মসৃণ করুন।’

উল্লেখ্য, সানা খান একসময় বিগ বস ৬ এবং সালমান খানের ‘জয় হো’তে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফের সন্তানের মা হলেন সানা খান

আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫