ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রেমে ব্যর্থ হয়ে হামলা: অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তারকে কোপানোর ঘটনায় প্রধান আসামি জাহেদুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। জাহেদুল ইসলাম (২৬) একই উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার লোকমান হাকিমের ছেলে।

নাহিদার পরিবার জানায়, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাহিদার বাড়ির পাশে ওঁতপেতে থাকে বখাটে জাহেদ। এ সময় নাহিদা ঘর থেকে বের হলে জাহেদ তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এতে জ্ঞান হারিয়ে ফেলে নাহিদা। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় নাহিদাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে ওই ছাত্রী কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) বিভাগে ভর্তি আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রেমে ব্যর্থ হয়ে হামলা: অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭