ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রেমিকের ব্লেডের আঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী!

নড়াইল: প্রেমিকের ব্লেডের আঘাতে দশম শ্রেণির ছাত্রী রক্তাক্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলশিক্ষার্থীর ডান গালে ব্লেড দিয়ে কেটে জখম করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বিষয়টি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়। অভিযুক্ত ওই প্রেমিকের নাম অংকজ ঠাকুর (২০)।

এলাকাবাসী জানান, স্কুলশিক্ষার্থীর সাথে মহাজন গ্রামের কুটিশ্বর ঠাকুরের ছেলে অংকজ ঠাকুরের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে, প্রায় দুই মাস আগে দশম শ্রেণির ওই শিক্ষার্থী অংকজের সাথে সম্পর্কের ইতি টানতে চায়। এর ফলে ওই শিক্ষার্থীর ওপর ক্ষুব্ধ হয় অংকজ। স্কুলশিক্ষার্থীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী ঘরের বাইরে বের হলে অংকজ ঠাকুর তাকে জোরপূর্বক তুলে নিতে চায়। বাঁধা দিলে অংকজ ঠাকুর স্কুলশিক্ষার্থীর ডান গালে ব্লেড দিয়ে জখম করে।

পরে ওই শিক্ষার্থীর চিৎকারে বাড়ি এবং আশপাশের লোকজন এগিয়ে এসে অংকজকে হাতেনাতে ধরে ফেলে। এরপর অংকজ ঠাকুরের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নেয়। নড়াগাতি থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমি মেয়েদের বাড়িতে দু’দফায় পুলিশ পাঠিয়েছি। কিন্তু, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ আন্তরিক রয়েছে। প্রেম সম্পর্কিত বিষয়ের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

প্রেমিকের ব্লেডের আঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী!

আপডেট সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭