ক্রীড়া প্রতিবেদক,
‘চতুর্থ দিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকালটা ঠিকঠাক কাটাতে পারলে ভালো একটা অবস্থায় থাকতে পারবো। আমরা যদি কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনে ১০০ বা ১২০ রান করতে পারি তবে ফলোঅন এড়ানোর খুব কাছে চলে যাবো।’
দলের দুঃসময়ে মুশফিককে সঙ্গে নিয়ে ১০৭ রানের নজরকাড়া ইনিংস খেলেন সাকিব আল হাসান। শেষমেশ ৮২ রান করে বিদায় নিতে হয় তাঁকে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন প্রত্যয় ব্যক্ত করলেন সাকিব।
মুশফিক-মিরাজের প্রশংসা করে সাকিব বলেন, ‘দলের কঠিন সময়ে ভালো একটা ইনিংস খেলেছেন মুশফিক ভাই আর মিরাজ। তাদের দুজনের জুটি দলের জন্য বেশ হেল্পফুল। আশা করছি, কালকের প্রথম সেশনটা তারা কাটিয়ে দিতে পারবে।’
প্রসঙ্গত, হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৩২২/৬। মুশফিকুর রহিম ৮১ ও মেহেদী হাসান মিরাজ ৫১ রানে অপরাজিত আছেন। এখনও ৩৬৫ রানে পিছিয়ে আছে মুশফিকরা। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১৬৬ রান।
প্রতিনিধির নাম 





