ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনার দাশুড়িয়ায় আব্দুল হাফিজ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী ঈশ্বরদী উপজেলার ঢুলটি বহলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।

ওসি আব্দুল হাই বলেন, মাছ ব্যবসায়ী হাফিজ দাশুড়িয়া মোড়ে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিল। রাতে হাফিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭