ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রীর বরাবরে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের স্বারক লিপি প্রদান

লন্ডন : প্রস্তাবিত নাগরিকত্ব আইন ২০১৫ এ প্রবাসীদের স্বার্থের পরিপন্থি ধারাগুলো বাতিল ও সংশোধন সহও প্রবাসীদের অন্যান্য দাবী দাওয়া সম্বলিত স্বারক লিপি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে প্রদান করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নেতৃবৃন্দ। এসময় স্মারকলিপি গ্রহন করেন বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন।

গত ২রা ফেব্রুয়ারি দুপুরে সেন্টাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সার, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক মকিস মনসুর আহমদ, সংগঠনের সাউথ ওয়েলসের উপদেষ্টা শেখ মোহাম্মদ তাহির উল্লাহ ও সাংবাদিক জাকির হেসেন কয়েছ।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গত ৩০শে জানুয়ারী মন্ত্রিপরিষদ বৈঠকে প্রস্তাবিত নাগরিকত্ব আইনে প্রবাসীদের নাগরিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এজন্য প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীবৃন্দ এবং স্পীকার এবং প্রবাসে এই ক্যাম্পেইনের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। নেতৃবৃন্দ প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি পাশ করার আগে প্রস্তাবিত দ্বৈত-নাগরিকত্ব আইন ২০১৬ এ প্রবাসীদের স্বার্থের পরিপন্থি ধারাগুলো বাতিল ও সংশোধন তথা প্রবাসীদের নাগরিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় তার জন্য প্রবাসীদের সাথে আলাপ- আলোচনা ও তাদের মতামত এবং পরামর্শ গ্রহণ করার উদ্যোগ গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তভূক্তিকরন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দোগ নেওয়ার ও আহবান জানান। দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার উদ্দোগ গ্রহন করা সহ সিলেট থেকে লন্ডন বিমানের ফ্লাইট সরাসরি চালু করার জোর দাবী জানান। এসময় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর বরাবরে প্রেরিত লিখিত স্মারকলিপি পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মকিস মনসুর আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রীর বরাবরে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের স্বারক লিপি প্রদান

আপডেট সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭