ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

টেকনাফে কিশোরের লাশ উদ্ধার : নিখোঁজ খালাতো ভাই

নিখোঁজ স্কুল ছাত্র মিজান-ছবি সংগৃহীত

টেকনাফে মো. হেলাল (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের জালাল আহমদের পুত্র।

বৃহস্পতিবার সকালে সাবরাং হারিয়াখালী নির্মাণাধীন বেড়ি বাঁধের পাশে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলালের সঙ্গে থাকা খালাতো ভাই মিজান (১৫) নিখোঁজ রয়েছে। হেলাল পেশায় একজন টমটম চালক।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা যুগান্তরকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অপর কিশোরের সন্ধান চলছে বলে জানান তিনি।

এদিকে নিখোঁজ মিজানের পিতা সাবরাং কোয়ানছড়ি পাড়া এলাকার মিয়া হোসেন জানান, হেলাল ও মিজান খালাতো ভাই। মিজান চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র। সে ১০-১২ দিন পূর্বে বাড়িতে এসে টেকনাফে বোনের বাড়িতে ছিল। সেখান থেকে দু’দিন আগে কচুবনিয়া এলাকায় খালার বাড়িতে যায়। বুধবার রাতে হেলাল ও মিজানকে একসঙ্গে দেখেছে গ্রামের লোকজন। সকালে হেলালের মৃতদেহ হারিয়াখালী সৈকত এলাকা থেকে উদ্ধার করা হলেও মিজান এখনও নিখোঁজ রয়েছে।

মিজানের পিতা আরও জানান, মাসখানেক আগে স্থানীয় গনির পুত্র রফিকের স্ত্রী হেলালের সঙ্গে পালিয়ে যায়। পরে রফিকের পরিবারের চাপে তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

টেকনাফে কিশোরের লাশ উদ্ধার : নিখোঁজ খালাতো ভাই

আপডেট সময় : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮