ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘জেনারেল ওসমানী’

‘জেনারেল ওসমানী’
বজলুর রশীদ চৌধূরী
শ্রদ্ধাভরে স্মরণ করি-হে বঙ্গবীর,
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক-মুক্তি বাহিনীর পীর।
ক্ষণজন্মা পুরুষ তুমি-সমর বিশ্বে দাম,
যেমন তোমার বংশ সনদ-অসমানী নাম।
সময় পোষাক পরে তুমি কাটাও সারা জীবন,
চাওয়া পাওয়া নাইকো কেবল-সেবাই তোমার পন।
জীবন বাজি রেখে তুমি যুদ্ধে দিলে মন,
জনম জনম বাংলার মানুষ করবে তোমায় স্মরণ।
শত বাধা ডিংগিয়ে তুমি বাড়াও জাতির মান,
ই.পি.আর এর বিশালতা-তোমার হাতের দান।
অবসরে গেলেও তোমার শেষ হয়নি কাজ,
দেশের তরে নির্বাচনে পরলে বিজয় তাজ।
লেখাপড়া নিয়ম কানুনে তোমার জুড়ী নাই,
দেশকে স্বাধীন করে পেলে ইতিহাসে ঠাঁই।
সত্যের ধারক সত্যের বাহক সত্য তোমার পুঁজি,
বিশ্ব সম্মান পেলে তুমি সত্যের ভিতর খুঁজি।
একাত্তরে বাংলার বুকে নামে অন্ধকার,
নির্বিচারে মানুষ মারে পাক্‌ হানাদার।
বঙ্গবন্ধুর প্রিয়ভাজন মেজর জিয়ার গুরু,
সর্বাধিনায়কের পদে বসে যুদ্ধ করলে শুরু।
নয় মাস ধরে যুদ্ধ করে বিজয় নিলে হাতে,
হানাদাররা চলে গেল ইতিহাসের পাতে।
স্বাধীন থেকো স্বাধীনতা-চিরকাল ধরি,
সাথে সাথে আতাউল গনি ওসমানীকে স্মরি।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘জেনারেল ওসমানী’

আপডেট সময় : ০৬:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭

‘জেনারেল ওসমানী’
বজলুর রশীদ চৌধূরী
শ্রদ্ধাভরে স্মরণ করি-হে বঙ্গবীর,
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক-মুক্তি বাহিনীর পীর।
ক্ষণজন্মা পুরুষ তুমি-সমর বিশ্বে দাম,
যেমন তোমার বংশ সনদ-অসমানী নাম।
সময় পোষাক পরে তুমি কাটাও সারা জীবন,
চাওয়া পাওয়া নাইকো কেবল-সেবাই তোমার পন।
জীবন বাজি রেখে তুমি যুদ্ধে দিলে মন,
জনম জনম বাংলার মানুষ করবে তোমায় স্মরণ।
শত বাধা ডিংগিয়ে তুমি বাড়াও জাতির মান,
ই.পি.আর এর বিশালতা-তোমার হাতের দান।
অবসরে গেলেও তোমার শেষ হয়নি কাজ,
দেশের তরে নির্বাচনে পরলে বিজয় তাজ।
লেখাপড়া নিয়ম কানুনে তোমার জুড়ী নাই,
দেশকে স্বাধীন করে পেলে ইতিহাসে ঠাঁই।
সত্যের ধারক সত্যের বাহক সত্য তোমার পুঁজি,
বিশ্ব সম্মান পেলে তুমি সত্যের ভিতর খুঁজি।
একাত্তরে বাংলার বুকে নামে অন্ধকার,
নির্বিচারে মানুষ মারে পাক্‌ হানাদার।
বঙ্গবন্ধুর প্রিয়ভাজন মেজর জিয়ার গুরু,
সর্বাধিনায়কের পদে বসে যুদ্ধ করলে শুরু।
নয় মাস ধরে যুদ্ধ করে বিজয় নিলে হাতে,
হানাদাররা চলে গেল ইতিহাসের পাতে।
স্বাধীন থেকো স্বাধীনতা-চিরকাল ধরি,
সাথে সাথে আতাউল গনি ওসমানীকে স্মরি।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।