ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জিম্বাবুয়ে শিবিরে তাইজুলের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক:: সিলেটের অভিষেক টেস্টের টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে যায়নি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এদিকে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টস হারার স্বাদ পেলেন নতুন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে সাবধানী খেলছিলেন দুই ওপেনার ব্রায়ান চারি ও হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের ১০.৪ ওভারে তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরে যান ব্রায়ান চারি(১৩)। ইনিংসের ১৬.২ ওভারে জিম্বাবুয়ে শিবিরে ফের আঘাত হানেন তাইজুল। এবার তার শিকারে পরিণত হলেন সফরকারী দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। মুমিনুলের ক্যাচ হয়ে ফেরার আগে ১৫ বল খেলে ৬ রান তুলেন তিনি।

এই টেস্টের মধ্যে দিয়ে অভিষেক হচ্ছে আরিফুল হক ও নাজমুল ইসলামের। এছাড়া মূল একাদশে সুযোগ পেয়েছেন বাম-হাতি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। অন্যদিকে ওপেনার হিসেবে থাকছেন ইমরুল কায়েস আর লিটন দাস। ওয়ান ডাউনে আছেন মুমিনুল হক। মিডল অর্ডারে রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আজ অষ্টম ভেন্যু হিসেবে শুরু করলো সিলেট। এখন পর্যন্ত যে সাতটি ভেন্যুতে টেস্ট হয়েছে বাংলাদেশে, তার প্রতিটিতেই প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিকরা। এবার ইতিহাস বদলানোর অপেক্ষায় স্বাগতিকরা। সিলেটে প্রতিপক্ষ জিম্বাবুয়ে অবশ্য গত ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি।

টেস্টে দুই দলের শেষ চারটি লড়াইয়েই বাংলাদেশ জয় পেয়েছে। এর মধ্যে ২০১৪ সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। তবে অতীতের সাফল্যে এখনও এগিয়ে অতিথিরা। দুই দলের আগের ১৪টি টেস্টে বাংলাদেশ জিতেছে ৫টি, জিম্বাবুয়ে ৬টি, বাকি ৩ ম্যাচ ড্র।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ:
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, ওয়েলিংটন মাসাকাদজা, তেন্দাই চাতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জিম্বাবুয়ে শিবিরে তাইজুলের জোড়া আঘাত

আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮